‘আমি প্রার্থী থাকলে আমরা জিততাম’
ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, তাঁর এই সিদ্ধান্তের কারণেই রিপাবলিকান দলের (জিওপি) বড় পরাজয় ঘটেছে। তবে প্রেসিডেন্ট তাঁর ওই সিদ্ধান্তের পক্ষেই সাফাই গেয়েছেন।
ট্রাম্প বলেন, ‘অনেকেই বলেন ইরানের কারণে তেলের দাম বেড়েছে। কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত, ইরান বিষয়ে আমার সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। আমাদের দেশ, এমনকি পুরো বিশ্বের দীর্ঘমেয়াদি মঙ্গলের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এখনো আমার সিদ্ধান্তটি সঠিকই আছে।’
মধ্যবর্তী নির্বাচনে এত বেশি রিপাবলিকান প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’


মন্তব্য
০ জন এই আলোচনায় অংশ নিয়েছেনএই প্রতিবেদনে এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।